1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত হলো আসামি হলেন মোঃ শাহ আলম বাবু (বাবলু) সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজী সালে আহম্মদের ছেলে।

 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার এসআই শাহ আলম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা ওয়ারেন্টভূক্ত দায়রা-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন।

 

আসামির বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট