1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নোয়াখালীতে ১১ বছরের কিশোরীকে বিয়ে করতে গিয়ে ৪৫ বছরের বর কারাগারে

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

 

ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে (কিশোরী) বিয়ে করতে আসেন ৪৫ বছরের মো. আলাউদ্দিন। বিষয়টি জেনে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এলাকার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে দণ্ডপ্রাপ্ত বর আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে ও গঠনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীর আরাফাত।

তিনি বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে চট্টগ্রাম থেকে বাড়িতে এনে গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে বিয়ে করতে আসা বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮ বছরের আগে স্কুলছাত্রীকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়। অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট