1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 11:13 am
Title :
জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

নোয়াখালী-২ স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : Friday, December 29, 2023,
  • 215 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের গণসংযোগে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের গণসংযোগে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দিঘিরযান বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক তার সমর্থকদের নিয়ে নিয়মিত প্রচারণার অংশ হিসেবে বিকালে নাটেশ্বর ইউনিয়নের দিঘিরযান বাজারে আসেন। পরে নির্বাচনি গণসংযোগের বহরে ইটপাটকেল নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের ব্যবহৃত গাড়ি, বেশ কয়েকটি মোটরসাইকেল, অটোরিকশা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে জোড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক বলেন, ‘নিয়মিত প্রচারণার অংশ হিসেবে গণসংযোগে বের হলে হেলমেট বাহিনী আমার ও কর্মী-সমর্থকদের গাড়িবহরে হামলা চালায়। নির্বাচনে পরাজয়ের ভয়ে হেলমেট বাহিনী দিয়ে এভাবে পথসভায় হামলা চালিয়ে সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। দিঘিরযান বাজারে যেভাবে আমার প্রচারণায় হামলা চালিয়েছে, যদি আমার লোকজন প্রতিহত করতো তাহলে সংঘাত হতো। যেভাবে তারা প্রতিদিন হামলা চালাচ্ছে, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।

হামলার বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানামাত্রই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। অপরাধী যারাই হোক, তদন্তে তা বের হয়ে আসবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট