1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 9:09 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

নৌকার হাতকে শক্তিশালী করতে নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী দুলাল

Reporter Name
  • Update Time : Monday, December 18, 2023,
  • 245 Time View

 

শাহারুখ আহমেদঃ

নারায়ণগঞ্জ-৩ আসনে আগামী সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী এএইচএম মাসুদ দুলাল নির্বাচন থেকে সরে গেলেন। সোমবার বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের ডহরপাড়া নিজ বাড়িতে তার নেতাকর্মীরা উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

 

সংবাদ সম্মেলনের স্বতন্ত্র প্রার্থী এএইচএম মাসুদ দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আর্দশকে সম্মত রাখতেই আমার এ পদক্ষেপ। আমি ছাত্র জীবনে রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলাম বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে। তার আর্দশ ও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অনুসরণই আমার রাজনৈতিক পরিচয়।

তিনি আরো বলেন, কখনই কোন প্ররোচনায় লোভে বশবতী হয়ে নৌকার বিপক্ষে যাইনি। আমার আর্দশের বিরুদ্ধে কোন সমঝোতা করিনি, করবোও না। এবারও তার ব্যতিক্রম হবে না। সব সময় নৌকার সর্মথনে ছিলাম, আজীবন থাকবো। বিগত নির্বাচনগুলোতে আমার নৌকার প্রতি আমার আনুগত্যের প্রমাণ পেয়েছেন। কিন্তু গত ১৭’ই ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র প্র্যাহারের শেষ দিন। অনাকাঙ্খিত কিছু জটিলতার কারনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারিনি। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে বলে আসছি, নৌকার মনোনয়ন যিনি পাবেন নৌকার স্বার্থে অবশ্যই তার পক্ষে থাকবো। এখন থেকে নৌকার পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে এ মুহুর্ত থেকে সংসদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিচ্ছি।

আগামী সংসদ নির্বাচনে নৌকা ও লাঙ্গল প্রতীকসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। অন্যদিকে সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে সকল প্রার্থী সভা সমাবেশ ও প্রচার প্রচারণায় নেমে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট