পুকল কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার
নড়াইলে কলেজছাত্রকে মিথ্যা অপহরণ ও ধর্ষণ মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। রোববার (৩মার্চ) বিকেলে সদর উপজেলার হোসেনপুর গ্রামের ঈদগাঁ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে শামিল হয় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ। তারা অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
এলাকাবাসী জানায়, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্কুলছাত্রী লিছা প্রেমের টানে তাদের প্রতিবেশী কলেজছাত্র সাব্বীরের সঙ্গে কয়েকদফা পালিয়ে যায়। পরে গ্রাম্য শালিস মধ্যস্ততায় উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে সম্মত হলে সাব্বির ও লিসা নিজ নিজ বাড়ি ফিরে আসে। এভাবে লিছার পরিবার মেয়েকে ফিরে পেয়ে সাব্বিরের বিরুদ্ধে সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় সাব্বিরের মা বাবাকেও আসামী করা হয়। এ মামলায় গত ২৭ ফেব্রæয়ারি পুলিশ ছাব্বিরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। লিছা স্বেচ্ছায় ঘর ছেড়ে সাব্বিরের সঙ্গে পালালেও লিছার বয়স কম হওয়ায় সেই সুযোগ নিয়ে তার পরিবারর অপহরণ ও ধর্ষণেরমত অভিযোগ আনেন। মামলায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষেভের সৃষ্টি হয়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালে হোসেনপুর ঈদগাহ মাঠে ঘন্টাব্যাপি মানববন্ধন করে।
মানবন্ধনে কলেজ ছাত্র ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে ভূক্তভোগী পরিবারটিকে হয়রানী থেকে অব্যাহতির দাবি জানান।