1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:11 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নড়াইলে চিত্রা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, June 27, 2024,
  • 256 Time View

 

এসএম মাহিদুল ইসলাম

নড়াইল সদর পৌরসভায় বন্ধুদের সাথে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ জুন ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় সে।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আসমাউল মীর নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।

ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা যায় ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত তার সন্ধান পায়নি।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, মঙ্গলবার দুপুরে ওই কিশোর নদীতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর তারা এসে রাত পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে আমাদের উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট