
নয়ন শেখ,স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলায়
বাংলাদেশ মানবাধিকারের নড়াইল জেলা শাখার উদ্যোগে ১ হাজার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকারের বিশেষ প্রতিনিধি জনাব মুক্ত রহমান ।
শুক্রবার (১২ জানুয়ারি ) সকাল ১০ টার সময় লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে মানবাধিকার কর্মী রাশেদুল ইসলামের সভাপতিত্ব এবং আল ইমরান শেখ এর সঞ্চালনায় ৩০০ অসহায় গরিবের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বাকি ৭০০ কম্বল প্রতিটি ইউনিয়নে যেয়ে বিতরণ করা হবে বলে তারা জানান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কে এম সালাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জনাব মুরাদউদদ্দৌলা, বিল্লাল হোসেন,রাজিয়া সুলতানা,আব্দুল হাই সদ্দার,জিরু কাজীসহ প্রমূখ।
এ সময় তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মানবতার কল্যাণে থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।