1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:04 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের গাড়িচালক নিহত, মেয়রসহ আহত ৪ জন

Reporter Name
  • Update Time : Sunday, November 5, 2023,
  • 223 Time View

 

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

নড়াইল পৌরসভার মেয়রকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি চালক সুজন কর্মকার (৩৮) নিহত হয়েছেন। এসময় পৌরসভার মেয়র আঞ্জুমানআরাসহ ৪জন আহত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের ভওয়াখালী গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন কর্মকার সদরের মহিষখোলা গ্রামের নিরাপদ কর্মকারের ছেলে। আহত হয়েছেন মেয়র আঞ্জুমান আরা,সংরক্ষিত আসনের কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান ও সংগীয় মেশকাত লিটু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর মেয়রের নিয়মিত গাড়ি চালক ছুটিতে থাকায় অস্থায়ীভাবে চালক সুজন কর্মকারকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ দুপুরে ভওয়াখালী গ্রামে একটি প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ফেরার পথে ওই গ্রামের ভিতরে রাস্তার মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালের সাথে ধাক্কা লাগে। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সুজনকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত মেয়র আঞ্জুমান আরাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট