1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:56 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

পঞ্চগড়ের আটোয়ারীতে ফেন্সিডিল গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Wednesday, December 20, 2023,
  • 231 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের আটোয়ারীতে ফেন্সিডিল ও গাঁজাসহ মোঃ সুজন আলী (২৪) ও মোঃ মিজান (৩৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার তোড়িয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। মোঃ সুজন আলী তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া ধরলিপাড়া গ্রামের মৃত- ইব্রাহিম আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই দীনবন্ধুর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া ধরলিপাড়া কবরস্হান হতে মাদক দ্রব্য বিক্রির সময় মোঃ সুজন আলীকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসায় করে আসছিল।

 

অন্যদিকে বারোঘাটি তদন্তকেন্দ্রের আইসি মশিউর রহমানের নেতৃত্বে অপর একটি অভিযানে তোড়িয়া ইউনিয়নের শিমুল তলা গ্রামের পাকা রাস্তার উপর হতে মোঃ মিজান (৩৮) কে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। এসময় মোঃ মিজানের কাছ থেকে নগদ ১,১৪০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। মিজান ওই এলাকার মোকছেদ আলীর ছেলে।

 

আটোয়ারী থানার (ওসি) তদন্ত সোহেল রানা জানান, ফেনসিডিল ও গাঁজাসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন মাদকের বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট