1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:51 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেশাজাতীয় ১০১ ইনজেকশনসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : Saturday, January 14, 2023,
  • 334 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ার রণচন্ডি এলাকা থেকে ১০১টি নেশাজাতীয় ইনজেকশনসহ সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক সাইফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের রণচন্ডি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

 

 

পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে বাড়িতে তল্লাশি চালালে ১০১টি অবৈধ নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। সাইফুল নেশাজাতীয় ইনজেকশনগুলো বিক্রির জন্য নিজ বাড়িতে সংরক্ষ করে রাখে।

 

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তেঁতুলিয়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট