1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:45 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ সদস্য আটক।

Reporter Name
  • Update Time : Sunday, September 18, 2022,
  • 456 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় লালচান (৩২) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। ১৮ সেপ্টেম্বর (রোববার) দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রাম থেকে আটক করা হয়।

 

আটককৃত লালচান পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুনবন্দর সরকার পাড়া এলাকার পালক পিতা ওমরের ছেলে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় ৮ মামলা রয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র পুলিশের চাকুরী দেয়ার নামে পুলিশের মিথ্যা পরিচয়ে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন লোকজনদের সহিত প্রতারণা করে আসছিল। প্রতারক চক্রের ৩ সদস্য আজ উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর এলাকায় মো. শহিদুল ইসলামের বাড়ির সামনে আসেন। এবং তার বাড়ী তল্লাশী করার প্রস্তুতির সময় স্থানীয় জনগণের বিষয়টি সন্দেহ হয়।

 

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কথাবার্তা সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে। তাৎক্ষণিক পুলিশ পরিচয় প্রদানকারী তিনজন প্রতারক ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন লালচানকে আটক করেন। অপর দুই জন প্রতারক কৌশলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই প্রতারক লালচানকে আটক করে থানায় নিয়ে আসে।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ওই প্রতারকের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ ও জনসাধারণের সহিত প্রতারণা করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট