1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:44 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ের বোদায় আনসার ও ভিডিপি ১০ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Thursday, September 15, 2022,
  • 703 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

 

পঞ্চগড়ের বোদায় ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে বোদা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ঝলঝলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে সনদ তুলেদেন পঞ্চগড় জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মো. তৌহিদ উজ জামান।

 

 

বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেংহাড়ী বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী। এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রশিক্ষক মো. সুমন মিঞা এবং পঞ্চগড় সদর উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম।

 

 

এসময় ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। প্রত্যেককে নগদ ১৩০০ টাকা এবং ১০০ টাকা মূল্যের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দু’টি করে শেয়ার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট