1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 12:08 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী 

Reporter Name
  • Update Time : Sunday, September 17, 2023,
  • 438 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের বোদায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি।

 

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

 

র‍্যালি শেষে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন রেলপথ মন্ত্রী।

 

পরে উপজেলা পরিষদ বটমূল চত্বরে স্থানীয় সরকার দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন। বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর মেয়র মো আজাহার আলী, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

 

রেলপথ মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের কারনে সেবা হাতের মুঠোয় পৌঁছেছে। মানুষ এখন ঘরে বসে সব সেবা পাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট