
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বোদা থানার আয়োজনে ১নং ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদ মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বোদা থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন, নতুনহাট সফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ্মলোচন দে, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভ টিজিং, ট্রাফিক আইন ভঙ্গের প্রবনতা, মোবাইল ফোনের অপব্যবহার রোধসহ প্রভৃতি অপরাধ রোধকল্পে জনগনকে সচেতন করার লক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অংশগ্রহনকারী জনগণ খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার কথা জানান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস ও অনুষ্ঠানের সভাপতি বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। এ সময় জনগনকে তথ্য দিয়ে সেবা গ্রহনের আহবান জাননো হয়।