1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 9:09 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

পঞ্চগড়ের বোদায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Monday, December 18, 2023,
  • 250 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের বোদায় গাঁজাসহ মো: রুমান ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সারে ৫টায় ময়দানদিঘী ইউনিয়নে থেকে গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাম্মেল হকের নির্দেশে এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই মাসুদ রানা ও এএস আই সাজিদুর রহমান এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের গেটের সামনে বোদা – পঞ্চগড় সড়কে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: রুমান ইসলামকে আটক করে। মো: রুমান ইসলাম পঞ্চগড় সদর থানার যতনপুকুরি গ্রামের মোঃ বাবুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক গাঁজাসহ মো: রুমান ইসলাম নামের মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১৪, তাং-১৮/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়। তিনি বলেন মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট