1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ের বোদায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক।

Reporter Name
  • Update Time : Saturday, September 10, 2022,
  • 464 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিয়ের ২ বছর পর শ্বশুরবাড়ি থেকে মনি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন বলে জানা গেছে।

 

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের কাটাবাড়ী নতুনবস্তী গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ মনি একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। নিহত মনির দশ মাস বয়সী একটি কন্যা রয়েছে। শরিফুল মাদকাসক্ত বলে জানান গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে একই উপজেলার পাইকপাড়া গ্রামের তোয়াবুর রহমানের মেয়ে মনির সঙ্গে বিয়ে হয় কাটাবাড়ী নতুনবস্তী গ্রামের ফরিদের ছেলে শরিফুল ইসলামের।

 

বিয়ের বেশ কিছু সময় পর থেকে পারিবারিক কলহ লেগে ছিল তাদের মধ্যে। শনিবার সকালে প্রতিবেশীরা প্রয়োজনে শরিফুলের বাড়িতে গেলে বাড়ির বারান্দায় মনিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপতাল মর্গে পাঠানো হয়।

 

তবে নিহত গৃহবধূ মনির বাবা তোয়াবুর রহমানের দাবি, মেয়ে মনিকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনার পর থেকে নিহতের স্বামী শরিফুল ও তার বাবা ফরিদ হোসেন পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট