1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 1:52 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড়ের বোদায় ধানক্ষেত থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, November 17, 2022,
  • 264 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় ধানক্ষেত থেকে আব্দুল বারেক (৬০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের (ইউপি মেম্বার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বাড়ির পাশের ধানের খালি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বাড়ির পাশের ধানের খালি ক্ষেতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে স্থানীয় কাদেরপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান সাবেক মেম্বার আব্দুল বারেক। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায়নি।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এখনই কিছু বলা যাচ্ছে না।

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট