1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 8:16 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড়ের বোদায় নতুন ভোটারদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Wednesday, December 28, 2022,
  • 302 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

“তারুণ্যের প্রথম ভোট নৌকা মার্কার পক্ষে হোক” এ স্লোগানকে সামনে রেখে বোদা পৌরসভার নতুন ভোটারদের সাথে নৌকার প্রার্থী মো. আজাহার আলী মতবিনিময় সভা করেছে।

 

বোদা উপজেলা আওয়ামী যুবলীগ ও উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লাবণ্যের আয়োজন মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বোদা উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে বোদা পৌরসভা নির্বাচনের নৌকার প্রার্থী মো. আজাহার আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, অধ্যক্ষ আমিনুল ইসলাম, রেলপথ মন্ত্রীর এপিএস রাশেদ প্রধান, যুবলীগ সম্পাদক মোস্তাফিজ রহমান, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লাবণ্য, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আল নোমান, আরিফ হোসেন আপেল, আব্দুর রহিম রিপন, মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বোদা পৌরসভার ১২২৪ জন নতুন ভোটারসহ বিভিন্ন স্তরের ভোটাররা উপস্থিত ছিলেন।

 

আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বোদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী নৌকা, ইসলামী আন্দেলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মওদুদ খান, স্বতন্ত্র প্রার্থী একেএম আখতার হোসেন হাসান নারিকেল গাছ ও দিলরেজা ফেরদৌস চিম্ময় জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৩৯৩ জন। এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

 

২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট