
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে বোদা থানা পুলিশ। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলার নতুন হাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে তাদের আটক করা হয়।
পঞ্চগড় পুলিশ সুপারের দিক-নির্দেশনায় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মো: আবুবকর সিদ্দিক, এএসআই মো: আসাদুজ্জামান, এএসআই মো: সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে জিআর ১৯৮/২১(বোদা) তালিকা ভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিরা হলেন, বোদা উপজেলার নতুন হাট এলাকার মো. আসাদুল ইসলাম, পিতা মৃত তছির উদ্দিন, মো. নাজমুল হক, পিতা মো: তজিম উদ্দিন, মো. তছলিম উদ্দিন, পিতা মৃত আছির উদ্দিন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাম্মেল হক জিআর ভুক্ত ৩ আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।