1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 5:48 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

পঞ্চগড়ের বোদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬টি দোকান, ক্ষয়-ক্ষতি কোটি টাকা

Reporter Name
  • Update Time : Saturday, September 2, 2023,
  • 214 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা বাজারের চৌধুরী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকানঘর পুড়ে গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর ) দিবাগত রাত একটার দিকে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব‍্যবসায়ীরা।

 

 

জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে হঠাৎ-ই বোদা বাজারের চৌধুরী মার্কেটের মসলা হাটিতে মসলা, সুতা, মোবাইল সার্ভিসিং, কম্পিউটারের দোকান ও চায়ের দোকানে আগুন লাগে। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ছুটে আসে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বোদা ফায়ার সার্ভিসসহ ঠাকুরগাঁও, আটোয়ারী, পঞ্চগড়ের ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হামিদুরের মসলার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত।

 

 

রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন,

 

বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর মেয়র মো. আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা ঘটনা স্থল পরিদর্শন করেন।

 

 

অভিযোগ উঠেছে বোদা ফায়ার সার্ভিস আগুন লাগার সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছলে এত বড় ক্ষয়-ক্ষতি হতো না। বোদা ফায়ার সার্ভিস তড়িৎ ব্যবস্থা না নেয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট