1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 5:48 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড়ে নারী সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

Reporter Name
  • Update Time : Saturday, February 18, 2023,
  • 263 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় নারী সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগে শেখ রেজোয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্যকে আটকের পর প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রত্যাহার করে পঞ্চগড় পুলিশ লাইনে নেয়া হয়েছে। এর আগে শুক্রবার ভোরে জেলার বোদা পৌরসভার গরুহাটি থানার ডাঙ্গা এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে অনৈতিক কার্যকলাপের সময় স্থানীয় জনগণ আটক করে।

আটক পুলিশ সদস্য শেখ রেজোয়ান আহম্মেদ নীলফামারী সদরের শেখ শহিদার রহমানের ছেলে। তিনি বোদা থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও ভিকটিমের পারিবার সূত্রে জানা যায়, বিয়ের কথা বলে বোদা পৌরসভার গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে পুলিশ সদস্য রেজোয়ান। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমের সূত্রে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় তিনি। পরে ভোরে থানায় নেয়া হলে শুক্রবার বিকেলে ভিকটিমের ভাষ্য নিয়ে পরিবারের অভিযোগে তাকে আটক করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কনস্টেবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভিকটিমের পরিবারের পক্ষে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট