
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পঞ্চগড়ে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উদ্যোগে পঞ্চগড় চিনিকল মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, রেলপথ মন্ত্রী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এড. মো. নূরুল ইসলাম সুজন এমপি সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রান্তে। এবং ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এসময় চিনিকল মাঠে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কায় প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা উপস্থিত ছিলেন। এসময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগ, পাঁচ উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগসহ হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এসময় ভার্চুয়ালি জনসভাটির আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য বড় পর্দায় প্রদর্শন করা হয়।