1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:51 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স.প্রা.বি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Reporter Name
  • Update Time : Tuesday, September 19, 2023,
  • 397 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন। অতিথিবৃন্দ জাতীয় পতাকা, টুর্ণামেন্ট ও উপজেলা ভিত্তিক পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলেমউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বালক বিভাগে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ (২-২) গোলে তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হারিয়ে জয়লাভ করে।

বালিকা বিভাগে বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পঞ্চগড় সদর উপজেলার বানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত টুর্ণামেন্টে উভয় বিভাগে ১০ টি দল অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট