1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 10:38 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড়ে মহানবী (সা.) নিয়ে কটুক্তি, যুবক আটক।

Reporter Name
  • Update Time : Wednesday, September 7, 2022,
  • 500 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করায় ইকবাল হোসেন প্রধান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকা থেকে নীলফামারী ও পঞ্চগড় থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

আটককৃত ইকবাল হোসেন প্রধান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের আলী আজমের ছেলে।

 

জানা যায়, অনেক দিন ধরে ইকবাল মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছিল।

 

বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার বিকেলে অমরখানা ইউনিয়নের কাজীরহাট বাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ করে। একই সাথে তৌহিদি জনতা পঞ্চগড় সদর থানায় অভিযোগ করেন।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ইকবাল নামে এক যুবক ইসলাম নিয়ে অপব্যখ্যা দেওয়ায় ওই এলাকার মুসুল্লিরা অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট