1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 10:47 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত 

Reporter Name
  • Update Time : Monday, November 7, 2022,
  • 270 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা খেয়ে ইজিবাইক আরোহী বেলাল হোসেনের (৬৫) নামে এক ইউপি সদস্য মারা গেছেন। রোববার (৬ নভেম্বর) রাতে নতুনহাট জিতাপাড়া এলাকায় পঞ্চগড়-আটোয়ারি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের গানজাবাড়ি এলাকার তোজ মোহাম্মদের ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন পঞ্চগড় থেকে ইজিবাইকে করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তার মাথা ইজিবাইকের বাইরে ছিলো।পথে ইজিবাইকটি থেমে থাকা ট্রাক্টর অতিক্রম করার সময় বেলালের মাথা ট্রাক্টরের পিছনের অংশে ধাক্কা খায়। এ সময় তিনি মাথা ও ডান কানে গুরুতর আঘাত পান এবং এক পর্যায়ে ছিটকে পড়ে যান।

পরে ইজিবাইকের অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গড়িনাবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু ট্রাক্টরে ধাক্কা খেয়ে ইজিবাইক আরোহী বেলাল হোসেনের নামের ইউপি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে সদর হাসপাতালে মরদেহ দেখতে ছুটে যান পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট