1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মামা-ভাগনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, July 10, 2023,
  • 389 Time View

 

, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় সবুজ রায় শান্ত (১৮), দিপু কুমার রায় (১৭) নামের ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামা- ভাগনা হয়। এছাড়া এঘটনায় অজিত চন্দ্র রায়(১৬) নামে আরও একজন গুরুতর আহত হন। সোমবার (১০ জুলাই ) রাত দেড়টার সময় উপজেলার লক্ষীরহাট সাইফুল টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সবুজ রায় শান্ত সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্ৰামের রিপন কুমার রায়ের ছেলে এবং দিপু রায় আপন দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্ৰামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগিনা হয়। এছাড়া গুরুতর আহত অজিত চন্দ্র রায় লক্ষ্মীরহাট ঘোষ পাড়া গ্ৰামের আমিন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার পর উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষ্মীরহাট বাজারের সাইফুল টাওয়ারের সামনে এলে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় তাদের পরে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

নিহত সবুজ রায় শান্ত (১৮) এবছর অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেছিলো এবং দিপু রায় আপন (১৭) নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট