1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:50 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ে ১১১ বস্তা ভারতীয় ধানের বীজ উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, May 2, 2023,
  • 907 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১১১ বস্তা ভারতীয় ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ মে) রাত ৯ টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভান্ডারের মালিক আনিসুর রহমান লেবুর বাড়ি, দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় ধান বীজ উদ্ধার করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম। যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

অভিযানে ভারতীয় বিভিন্ন কোম্পানির মোড়কে ধানের বীজের ১১১টি বস্তা উদ্ধার করে। প্রতি বস্তায় ভারতীয় মোড়কে ৮ প্যাকেট বীজ বস্তাবন্দি ছিল। এতে ৫৮৪ প্যাকেট বীজ জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ছিল ৬ কেজি করে বীজ। এদিকে ৩৮ টি বস্তায় ৩৮ মন বীজ ছিল। বীজগুলোর আনুমানিক মুল্য ধরা হয় পাঁচ লাখ টাকা।

উদ্ধারকৃত ধানের বীজগুলো ফকিরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। অভিযানের খবর পেয়ে বীজ ব্যবসায়ী আনিসুর রহমান লেবু পালিয়ে গেছেন।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ওই ব্যবসায়ীর বাসা, দোকান ও গোডাউন থেকে ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোড়কে ধানের বীজের ১১১টি বস্তা উদ্ধার করা হয়। অভিযান মঙ্গলবারও চলবে। অভিযান শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট