1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 5:46 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

পঞ্চগড়ে ১৪ দিনব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

Reporter Name
  • Update Time : Sunday, September 3, 2023,
  • 278 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

 

”গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পঞ্চগড়ে ১৪ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

 

 

৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সরকারী অডিটরিয়াম চত্ত্বরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ আয়োজনে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।

 

 

পরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, বিভাগীয় সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধূসদন বর্মন প্রমুখ।

 

 

আলোচনা সভা শেষে মাধ্যমিক পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেওয়া হয়।

 

 

এর আগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উপলক্ষে জেলা প্রশাসকের কার্য্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

 

 

মেলায় জেলার বিভিন্ন নার্সারির ৩০টি স্টল অংশ নেয়। অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট