1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:39 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষ

Reporter Name
  • Update Time : Wednesday, September 13, 2023,
  • 709 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়েছে।

 

১৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সনদ বিতরণ করেন। এ সময় কর্মশালার সমন্বয়কারী পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন।

 

 

পিআইবির সহযোগিতায় পঞ্চগড় প্রেসক্লাব এলজিইডির সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করেন। ৩ দিনের এই কর্মশালায় সংবাদের সংঙ্গা, বৈশিস্ট্য, উপাদান, সংবাদের মূল্য, সংবাদ চেতনা, শিরোনাম ও সংবাদ সূচনা, সংবাদ লেখার কৌশল, ফ্যাক্ট চেকিং, ফিচারের ধরণ, প্রকরণ, অনুসন্ধানী প্রতিবেদন ও গভীরতর প্রতিবেদনের মধ্যে পার্থক্য, অনুসন্ধানী প্রতিবেদন লেখার কৌশল, অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যের উৎস তৈরির কৌশল বিষয়ে ধারণা দেওযা হয়। প্রশিক্ষণে জেলার পাঁচ উপজেলার ৩৫ জন গণমাধ্যকর্মী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট