1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 12:38 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড় বোদার ছেলে আশিক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম

Reporter Name
  • Update Time : Wednesday, January 25, 2023,
  • 298 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ছেলে আশিক উজ জামান। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত ফলাফল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আশিক উজ জামান পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের বালাভীড় এলাকার মো. আহসান হাবিব ও মোছা. আলাতুন বেগমের সন্তান। ২০১৪ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ২০১৬ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অনার্সের ফলাফলে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী আশিক উজ জামান।

সফলতার বিষয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আশিক উজ জামান বলেন, আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। পিতা-মাতার অনুপ্রেরণায় আমি আজ এই পর্যায়ে এসেছি। শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়। বিশেষ করে বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে এই ফলাফল অর্জনে সহায়তা করেছে। বিভাগের শিক্ষকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

এদিকে আশিক উজ জামানের এ সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে। তার নানা ইন্জিনিয়ার মিজানুর হক বলেন, আশিক অতন্ত্য মেধাবী ছাত্র। নম্র ভদ্র প্রকৃতির ছেলে। সে এলাকার মুখ উজ্জ্বল করবে তা আগে থেকে অনুধাবন করতে পেরেছি। তাঁর এ সাফল্যে আমাদের পরিবার আনন্দিত ও গর্বিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট