1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:25 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পঞ্চগড় হানাদারমুক্ত দিবস পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, November 29, 2022,
  • 411 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ও জেলা পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

 

পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

 

পরে সাকির্ট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা কমান্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনারে আলোচনা সভা হয়।

 

এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. সাইখুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন,বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট