1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:13 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

পটুয়াখালীতে আবদুল করিম মৃধা কলেজের সাবেক  অধ্যক্ষ আব্দুল আজিজ’র জানাজায় মানুষের ঢল।

Reporter Name
  • Update Time : Sunday, October 5, 2025,
  • 205 Time View

শহরের আবদুল করিম মৃধা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ  কলেজ গভর্নিংবডির বার বার নির্বাচিত সদস্য ও কালিকাপুর যুবসংসদের প্রতিষ্ঠা সদস্য আবদুল আজিজ এর জানাজায় মানুষের ঢল।

রবিবার সকাল ৯ টায় পটুয়াখালী মডেল মসজিদে জানাজা নামাজ পরিচালনা করেন কলাতলার বটতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা করিম উল্লাহ।  এ সময় মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন  সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, কালিকাপুর যুবসংসদের প্রতিষ্ঠা সভাপতি বারের সাবেক সভাপতি এ্যাডঃ খন্দকার আব্দুল হাই, সাবেক কাউন্সিলর মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া, অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ,  জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মুসলিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের। জানাজা শেষে তাকে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়।

অধ্যক্ষ আব্দুল আজিজ শনিবার  আনুমানিক সকাল ১০.৩০মিনিটের সময়  রিক্সা থেকে পরে গিয়ে অজ্ঞান হয়। পথচারিরা সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত  চিকিৎসক বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে তাকে ঢাকা নেয়ার পথে আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী, বন্ধু- বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট