1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:23 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Thursday, October 2, 2025,
  • 108 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর সব রাজনৈতিক দল নিষিদ্ধ ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ  গণসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।

বুধবার (১ অক্টোবর) বিকাল ৫ টায় শহীদ মিনারের সামনে পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-১ আসনের প্রার্থী আলহাজ্ব মুফতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন   ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারম সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

আয়োজক কমিটির সমন্বয়ক আলহাজ্ব আব্দুল গণি হাওলাদার ও যুগ্ম সমন্বয়কারী মাস্টার মুহাম্মদ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক (বরিশাল) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতী আবু বকর সিদ্দীক, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী এইচ এম আব্দুল হাকিম, সদস্য আলহাজ্ব মাও. আবুল হাসান বোখারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মাও. মো. আবু সাঈদ, জাতীয় শিক্ষা ফোরাম জেলা কমিটির সভাপতি মাও. মুহা. আনছার উল্লাহ আনছারী, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনছার উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাওলাদার মাও. আলী হাসান রুহানী ও ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ মিরাজ হোসেন।

প্রধান অতিথি শায়েখে চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সমাবেশে বিএনপি ও  পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন ৭২ এর সংবিধান ভারতের হুবহু ডুপ্লিকেট কপি, আমরা ৭২ এর সংবিধানের বিরোধীতা করলে আমাদেরকে রাস্ট্রদ্রোহী বলে। আমরা রাস্ট্রদ্রোহী নয়, আমারা ভারতে বিরুদ্ধে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি বেশী লাভবান হবে। আমরা  জুলাই-আগস্টের আকাঙ্খা বাস্তবায়নে ইসলামের সমমনা দল ঐক্যবদ্ধ হয়েছি।  আমরা চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসমুক্ত দেশ চাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে পটুয়াখালীর  পটুয়াখালী-১, ৩ ও ৪ আসনে তিনজন  প্রার্থী ঘোষনা করেছি। বক্তৃতার শেষ পর্যায় উক্ত ৩টি আসনের মনোনীথ প্রার্থীকে পরিচয় দিয়ে হাত পাখায় ভোট চেয়েছেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারম সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
সমাবেশে ১০ সহাস্রাধিক তৌহিদী জনতার সমাবেশ ঘটেছে বলে নেতৃবৃন্দ দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট