1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণীর স্কুল ছাত্র গুরুতর আহত।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া ম‌,ই মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র আঃ রহমান সিমির (১৫)কে কঙ্কালের পায়ের হাড্ডি দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ছাত্র-ছাত্রী অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ ঘটিকায়
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ঝাটিবুনিয়া ম‌,ই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

অভিযোগসূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত
আহত সামির এর ছোট ভাই একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ সিয়াম (১৩) গত ০৯-০৯-২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ০১:০০ ঘটিকার সময় মির্জাগঞ্জ থানাধীন ঝাটিবুনিয়া গ্রামস্থ ঝাটিবুনিয়া মাধ্যামিক বিদ্যালয়ে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মোঃ ওলির সাথে মোঃ সিয়াম এর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওলি ক্ষিপ্ত হয়ে মোঃ সিয়ামকে এলোপাথাড়ি মারধর করে। পরবর্তীতে মোঃ সিয়াম বাড়ীতে ফিরে বিষয়টি তার বড় ভাই মোঃ আঃ রহমান সামির কে জানায়। পরের দিন ১০-০৯-২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ০১:০০ ঘটিকার সময় মির্জাগঞ্জ থানাধীন ঝাটিবুনিয়া গ্রামস্থ ঝাটিবুনিয়া ম‌ই মাধ্যামিক বিদ্যালয়ের সামনে মোঃ আঃ রহমান সামির অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মোঃ ওলি কে দেখতে পেয়ে পূর্বের দিনের মোঃ সিয়াম কে মারপিটের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ ওলির সাথে মোঃ আঃ রহমান সামির এর কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা অন্যান্য কিশোর গ্যাং সদস্য মোঃ নিরব(১৬), মোঃ রবিউল (১৫), মোঃ জয়(১৫), মোঃ তানভীর (১৮), মোঃ মোঃ আরিফ(১৭) এলোপাথাড়ি মারধর শুরু করে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। অভিযুক্ত মোঃ ওলি তার হাতে থাকা কঙ্কালের পায়ের হাঁড় দিয়ে
মোঃ আঃ রহমান সামির এর মাথায় পিটিয়ে রক্তাক্ত ফাটা জখম করে। ডাক চিৎকার শুনে আশপাশ হতে লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মোঃ আঃ রহমান সামির কে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন।

এই ঘটনা আহত মোঃ আঃ রহমান সামির নানা জনাব ফারুক শিকদার জানান, এই স্কুলে কিছুদিন আগেও একজন শিক্ষিকার হাতে অনন্যা নামে নবম শ্রেণীর একজন ছাত্রী নির্যাতিত হয়েছে এবং এই বিদ্যালয়ের এরকম ঘটনা মাঝেমধ্যে ঘটে বিদ্যালয়ের শিক্ষকদের যেন কোন মাথা ব্যথাই নাই প্রধান শিক্ষক ও কোনরকম নজর দেন না আমি মির্জাগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেছি এবং আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, অভিযোগ পাওয়া কথা স্বীকার করে জানান, অভিযুক্তরা অনেকেই অপ্রাপ্তবয়স্ক,তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট