1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:04 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

পটুয়াখালীতে কেককাটার মধ্যদিয়ে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 237 Time View

 

মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ব্যক্তিত্ব  ঢাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর এর প্রতিষ্ঠিত গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও কেককাটার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে ১ ফুট প্রস্থে ৪ ফুট দৈর্ঘ্যের  কেককেটে উপস্থিত নেতা- কর্মী ও সাধারনকে খাওয়ান
জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম সিকদার, ১ নং সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ পাশা, সদর উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুল কাউমসহ নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মোঃ নাসির উদ্দিন, যুগ্ন-আহবায়ক মোঃ বাচ্চু মৃধা, যুগ্ম-আহবায়ক আব্দুল হক, যুগ্ম-সদস্য সচিব মোঃ শামীম, পৌর কমিটির সাধারন সম্পাদক আসাদুজ্জামান পান্না, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সোহাগ হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মদসহ বিপুল সংখ্যক নেতা কর্মী। এ সময় নেতৃবৃন্দ জেলাবাসীকে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান এবং আগামী সংসদ নির্বাচনে বিশেষকরে পটুয়াখালী-৩ আসনের প্রার্থী  গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুরুরকে ট্রাক প্রতীকে ভোটদিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য পটুয়াখালী- ৩ আসনের গলাচিপা ও দশমিনা উপজেলার ভোটার সাধারনের প্রতি আহবান জানান জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট