1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 3:45 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

পটুয়াখালীতে কোডেক এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ। 

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026,
  • 131 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- উপকূলীয় অঞ্চলের দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি কোডেক পটুয়াখালী সদর শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কোডেক পটুয়াখালী সদর এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ আবু জাফর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার সমাজসেবা অফিসার মুঃ অলিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য পুওর-এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান মিলন, কোডেক পটুয়াখালী সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।

এ সময় বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

কোডেক পটুয়াখালী সদর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট