1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 2:58 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

পটুয়াখালীতে জমিজমা বিরোধে আহত ৪

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025,
  • 218 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ৭নং  লতাচাপলি ইউনিয়নের খাজুরা গ্রমে বায়না  জমিতে সাব দলিল না করে  দালাল আক্কাসগং ভেকু মেশিন দিয়ে জমির মাটিকাটার কাজে বাঁধা নিষেধ করলে জমি কেনা বেচার আলোচিত  দালাল  আক্কাস হাওলাদার ও তার ছেলে রাব্বি হাওলাদারের  নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীরা  চাপাতি, ছোড়া ও লাঠিসোটা নিয়ে হামলায় চালিয়। এতে চার জন রক্তাক্ত জখম হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক।

 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আহত পরিবারের মালিকানাধীন জমিতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—জমি দাতা ( বায়না) হাবিব মাতুব্বরের তিন ছেলে  মতিউর রহমান মাতুব্বর (৫০), জাকারিয়া (৪০) এবং আবু তালেব  মাতুব্বর (৩৫)।

 

স্থানীয়রা জানান, হামলার পর হামলাকারীরা আহতদের ঘিরে রেখে চিকিৎসার জন্য হাসপাতালে  নিতে বাঁধা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায়  ‘৯৯৯’-এ ফোন করলে মহিপুর থানার এসআই জসিম উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে কুয়াকাটা  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কা জনক হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহতরা রাত ৯.১৫ মিঃ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

 

অপরদিকে হামলাকারীদের মধ্যে আক্কাস হাওলাদারের ছেলে রাব্বি (২২) আহত হয়েছে বলে আক্কাস হাওলাদার জানান।

কুয়াকাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা জানান, আহতদের মধ্যে জাকারিয়ার মাথায় গুরুতর আঘাত থাকায় তার সিটি স্ক্যান ও উন্নত চিকিৎসার প্রয়োজন।

আহত পরিবার জানায়, তিন বছর আগে তারা ঢাকাস্থ ম্যাকটেন  গ্রুপের কাছে ৬০ শতাংশ জমি ৭৮ লাখ টাকায় বিক্রির চুক্তি করেন। এ সময় ১৯ লাখ টাকা অগ্রিম নিয়ে রেজিঃ বায়না দলিল করা হয়। শর্ত ছিল ছয় মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে সাব-কবলা দলিল করা হবে। কিন্তু ক্রেতা পক্ষ টাকা না দিয়ে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করে আসছে, এ অভিযোগ বিক্রেতা হাবিবুর রহমান মাতুব্বরের পরিবারের।

 

আহতদের পরিবারের দাবি, ঘটনারদিন  বুধবার আক্কাস হাওলাদার ও তার ছেলে রাব্বির নেতৃত্বে লোকজন বেকু মেশিন দিয়ে জোরপূর্বক মাটি কাটতে গেলে তারা বাঁধা দেয়। তখনই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এছাড়া হামলাকারীরা দুটি প্লাটিনা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় বলেও অভিযোগ আহতদের।

 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আক্কাস হাওলাদার বলেন,

“মতিউর রহমানদের কাছ থেকে আমি জমি বিক্রি করিয়ে দিয়েছিলাম ঢাকার একটি কোম্পানির কাছে। রেজিস্ট্রি বায়না দলিল রয়েছে, যদিও সাব-কবলা দলিল এখনো হয়নি। জমিতে উন্নয়নেরনকাজ করতে গেলে তারা বাঁধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমিও ও আমার ছেলে রাব্বী আহত হই।”

 

মহিপুর থানার  ওসি মো. মহব্বত খান জানান ঘটনার বিষয়ে অবগত আছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট