1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:30 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

পটুয়াখালীতে বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবীতে এমপিও ভুক্ত পাঁচশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকদের কর্মবিরতি পালন।

Reporter Name
  • Update Time : Monday, October 13, 2025,
  • 171 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধিসহ তিনদফা দাবীতে  পটুয়াখালীতে বেসরকারি এমপিও ভুক্ত ২৯৯ টি মাধ্যমিক বিদ্যালয়সহ  পাঁচ শতাধিক কলেজ ও মাদ্রাসায় শিক্ষক- কর্মচারিদের কর্মবিরতি পালিত।

সোমবার ( ১৩ অক্টোবর) সকালে  পটুয়াখালীর বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় সরেজমিনে গিয়ে দেখাগেছে শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও শ্রেনীকক্ষে শিক্ষকদের পাঠদান  বন্ধ রয়েছে। শিক্ষকরা পাঠদান না করে, তারা তাদের টিচার্স রুমে বসে আছেন। কর্মবিরতি পালনকালে আন্দোলনরত একাধিক শিক্ষক, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত শিক্ষকদের উপর হামলা করে অমানবিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন আমাদের ন্যায্য দাবী মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি করা এবং শিক্ষক- কর্মচারিদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বাড়ানো দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি চলবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, জেলার ৮ টি উপজেলা এমপিও ভুক্ত ২৯৯ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬৬ টি মাদরাসা ও ৬১ টি কলেজ রয়েছে। বিভিন্ন সূত্রে জানাগেছে, জেলায়  দুই একটি মাধ্যমিক স্কুলে শ্রেনী কক্ষে পাঠদান কার্যক্রম চালাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শবনব মোস্তারি পিরু জানান, আমি জেলা শিক্ষক সমিতির (সালাম ভুঁইয়া) সভাপতির দায়িত্ব পালন করছি। এ সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়া কর্মবিরতি পালন করতে পারি না।
অপর এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর অমানবিক নির্যাতন করায় আমরা আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচীতে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট