1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:27 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

পটুয়াখালীতে শতভাগ উৎসব ভাতাসহ সাত দফা দাবীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

Reporter Name
  • Update Time : Monday, October 20, 2025,
  • 142 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- শতভাগ উৎসব ভাতা ও শতকরা ৪৫ ভাগ হারে বাড়ি ভাড়াসহ সাত দফা দাবীতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান  কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে শত শত শিক্ষক- শিক্ষিকা।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় জেলা মডেল মসজিদে আদর্শ শিক্ষক ফেডারশনের শিক্ষক- শিক্ষিকারা সমবেত হয়। শিক্ষক ফেডারেশনের সাধারন সম্পাদক অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের যুগ্মা সম্পাদক হাফেজ মোঃ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে ৭ দফা দাবী সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আসন্ন সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট মো. নাজমুল আহসান, জেলা মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওঃ মো.  ফারুক আজম, সাধারন সম্পাদক মাওলানা কাজী দাইয়্যান, অধ্যক্ষ  মাওলানা  ফারুকুজ্জামান, ধরান্দী ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা মোতালেব, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আলমগীর হোসেন, শিক্ষক ফোরামার সভাপতি মওলানা মো. আনছারুল্লাহ,  লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আঃ ছালামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা, শতভাগ উৎসব ভাতা ও শতকরা ৪৫ ভাগ হারে বাড়িভাড়াসহ সাত দফা দাবী মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবী করেন। পরে শিক্ষকরা এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিছিল শেষ করে।

শিক্ষকদের অন্যান্য দাবী সমূহ হচ্ছে – ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন এমপিও শিক্ষক- কর্মচারীদের চাকুরী এমপিভুক্ত করন, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যান তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।
এ দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  শিক্ষকদের আন্দোলন চলবে বলে হুশিয়ারী করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট