1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:29 pm
Title :
কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান। 

পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার ব্যবসা ।

Reporter Name
  • Update Time : Wednesday, September 3, 2025,
  • 141 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার ব্যবসা।
ইতোমধ্যে শতশত মানুষ  জড়িত হয়ে পড়েছে এ ব্যবসায়। এদের অধিকাংশই ২০ থেকে ৩৫ বছর বয়সী মানুষ। গোপনে এ ব্যবসা চলমান থাকায় এরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।

তথ্য সূত্র মতে, এদের অনেকে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, স্বর্ন কারিগর, ছাত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে। এতে অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে নানান অপকর্মে জড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে পৌরশহরের এক স্বর্ন ব্যবসায়ীর জুয়েলারী থেকে স্বর্ন চুরির ঘটনায় ওই দোকানের কর্মচারী জড়িত রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সে স্বর্ন চুরি করে ধার-দেনা পরিশোধ করেছে এবং অনলাইন জুয়ার সাথেও তার সম্পৃক্তা রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া স্বর্ন শিল্প সমিতির সভাপতি অলোক কর্মকার এক প্রশ্নের জবাবে বলেন’ স্বর্ন কারিগরদের কেউ কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত রয়েছে বলে মানুষের মুখে মুখে  শোনা যাচ্ছে।

এদিকে,বি’এন’পি নেতা দেবাশীষ সিকদার কালা জানান, এলাকার অনেক মানুষের শালিস করতে গিয়ে অনলাইন জুয়ার কথা জানা গেছে। তবে এটা প্রতিরোধ না করা গেলে ভবিষ্যতে  সামাজিক ব্যাধিতে পরিনত হবে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.রাশেল জানান, অনলাইন জুয়ার বিষয়ে আসলে কেউ কোন অভিযোগ দেয়নি, আবার জড়িতদের সনাক্ত করাটাও অনেকটা কষ্টসাধ্য বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট