1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:31 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আরো একটি মরদেহ উদ্ধার।

Reporter Name
  • Update Time : Wednesday, August 27, 2025,
  • 340 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কুয়াকাটায় তিন দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাত আরো এক ব্যক্তির মরদেহ। চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় লাশের পরনে কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিল। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।পুলিশ ও স্থানীয়রা প্রাথমিক ধারণা করছেন লাশটি কয়েকদিন আগে সমুদ্রে নিমজ্জিত নিখোঁজ কোন হতভাগা জেলের হতে পারে।

এর আগে গত ২৩ আগস্ট সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করা হয়। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধ গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট