1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 12:29 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু।

Reporter Name
  • Update Time : Sunday, September 21, 2025,
  • 116 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর বাউফলে মোতালেব (০৪) নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব ওই ইউপির বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন মরিয়ম (৭) ও মোতালেব ( ৩ বছর ৭মাস) কলা খাওয়ার পাশাপাশি বাড়ীর উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুুস্থ্য হয়ে পড়ে।
মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারিনা।
নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ্য হয়ে পড়লে মোটরসাইকেল যোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো। জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট