1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:02 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে বিএনপি নেতার নামে মিথাা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Wednesday, September 10, 2025,
  • 162 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী সদর উপজেলার ৪ নং লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন মৃধা’র  বিরুদ্ধে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী  সন্ত্রাসী, পতিত স্বৈরাচারের  দোসর  সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্রমূলক  অপপ্রচার করে তার এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ কর্মসূচী পালন।

আজ বুধবার  (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ইউনিয়নের পালপাড়া পাজাখালী বাজারে ইউনিয়ন বিএনপির নেতা- কর্মীসহ এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন  কর্মসূচী পালন করে।
এ্যাডভোকেট বশির উদ্দিন মৃধার সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাজাখালী জামে মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন মৃধা, সাধারন সম্পাদক সালাম শিকদার, সদর উপজেলা বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম সিকদার, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা হাওলাদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল সরদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর হাওলাদার, ইউপি মেম্বর জুলকার হোসেন, পাজাখালী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মতিউর রহমান, মোয়াজ্জেম  মাওলানা মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা, পতিত স্বৈরাচারের দোসর এলাকার চিহ্নিত মাদকসেবী চাঁদাবাজ সন্ত্রাসী, অপপ্রচারকারী  ধর্ষন মামলায় সাজাপ্রাপ্ত (জামিন প্রাপ্ত) হাসান সরদার ও তার সহযোগী সন্ত্রাসী অলি সিকদারকে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।
মানববন্ধন শেষে পাজাখালী এলাকায়  বিক্ষোভ মিছিল করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। এ সময় উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলে বিক্ষোভকারীরা। মানববন্ধন ও মিছিলে ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মীসহ এলাকাবাসী অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট