
মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সুষ্ঠু, শান্তিপুর্ন ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষনা করা হয়।
উক্ত নির্বাচনের ফলাফলে মোঃ আবু জাফর (জিরাফ) ৯৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বশির উদ্দিন (তালগাছ) পেয়েছেন ৬১৮ ভোট। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কীর্তিবাস চন্দ্র পাল বিদ্যুৎ (কাতল)। তিনি ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তাফিজুর রহমান (পানির বোতল) পেয়েছেন ৭৮১ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (জবা ফুল) ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. এম. আফজালুর রহমান (উট পাখি) পেয়েছেন ৫০৯ ভোট।
এছাড়া সদস্য পদে ৩ জন হলেন মোঃ মেহেদী হাসান (পেঙ্গুইন), মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট) ও মোঃ জহুরুল হক (মৌচাক)।
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উক্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ভোটার ১৮৭৮ জনের মধ্যে ১৭০২ জন ভোটার ভোট প্রদান করেন। এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। এ সমিতি জেলার মধ্যে অন্যতম একটি বৃহৎ সংগঠন হিসেবে খ্যাতি রয়েছে।