1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 11:55 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত আলতাফ হোসেন চৌধুরী’র মনোনয়ন পত্র দাখিল। 

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025,
  • 178 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা  কামনায় দোয়া-মিলাদ আয়োজন  করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ ( সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের  প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

 

রোববার বেলা দুপুর ১২ ঘটিকায়  মনোনয়ন পত্র গ্রহন করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সাথে ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বার’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. তৌফিক আলী খান কবির, অ্যড. আনিসুর রহমান।

মনোনয়ন দাখিল পূর্ব  দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাওলানা নেছারুল্লাহ। এ দোয়া মোনাজাতে বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার সম্মানিত  ভোটার সাধারনসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট