মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র মন্ত্রী বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি এর কাছ থেকে পটুয়াখালী-১ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম এবং নির্বাচন সমন্বয়ক জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক অ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাড. মহসীন উদ্দিন, সাংগঠনিক অ্যাড. মাকসুদুর রহমান, বারের বর্তমান সাধারন সম্পাদক অ্যাডভোকেট শরিফ সালাউদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
এই মনোনয়নপত্র সংগ্রহ শেষে মনোনয়ন উত্তোলনকারী জেলা বিএনপি’র নেতৃবমন্দ বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাস্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে নির্বাচন করবেন এটা আমাদের গর্ব, আমরা গর্বিত। নেতৃবৃন্দ আশা করেন পটুয়াখালী-১( সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনের ভোটার জনগন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।