1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:41 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

পটুয়াখালী – ৪ আসনের বিএনপি’র প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ।

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 137 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

 

আজ রবিবার(২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

 

এ সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো: ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার,কলাপাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।

 

মনোনয়ন পত্র সংগ্রহকে কেন্দ্র করে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতা কর্মী এবিএম মোশাররফ হোসেনের ছবি সংযুক্ত করে মনোনয়ন পত্র সংগ্রহের ছবি পোষ্ট করছে। পটুয়াখালী – ৪ আসনের সকল দলীয় কার্যালয় গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিপূর্ব থেকে এ আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রাম ও ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট