1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালী ৪ টি আসনে বিজয়ী হলেন যারা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার ৪টি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১১১ পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ)১৫০৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামি আন্দোলনের হাত পাখা প্রতীক নিয়ে মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৭৯৯৪ ভোট।
১১২ পটুয়াখালী-২(বাউফল) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা)৯৯৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মো. শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২১৯৫ ভোট।
১১৩ পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি জোটের প্রার্থী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর (ট্রাক প্রতীক) ৭৩,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হাসান মামুন পেয়েছেন ৪৭,৯৩০ ভোট।
১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসনে বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন (ধানের শীষ প্রতীক) নিয়ে ১২৩৩৩৫ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা প্রতীকের আলহাজ মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯৭৭৬ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট