1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 4:05 pm
Title :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুল্থানের এক বছর পূর্তি উপলক্ষে,জেলা বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Wednesday, August 6, 2025,
  • 180 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ছাত্র- জনতার গণঅভ্যুল্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার (৬ জুলাই) বেলা ১১ টায় জেলা শহরের ঝাউতলা শহিদ হৃদয় তরুয়া চত্বর হতে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী শুরু করে শহরের গুরুত্বপুর্ন সড়ক বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে এক সমাবেশের আয়োজন করে।
এসময় পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে  ও মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক  এবিএম মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মোঃ মজিবুর  রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু,  মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী, সাধারন সম্পাদক জাকারিয়া আহম্মেদ প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী রিনা বেগম, ফারজানা রুমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান, শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম শাহীন, যুবদলের নেতা লিটন গাজীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
বিজয় র‍্যালীতে বিএনপি ও সকল অঙ্গসংগঠন গুলোর হাজার হাজার নেতা- কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জুলাই – আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুল্থানে  নিহত সকল শহিদদের রূহের মাগফরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থাতা  কামনা করে বলেন সম্ভাব্য আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ করে মা- বোনদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের সালাম জানিয়ে বৈষম্যমুক্ত  সমৃদ্ধশালী আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায়  ধানের শীষে ভোট চাওয়ার জন্য উপস্থিত নেতা- কর্মীদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট