1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:05 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

পটুয়াখালীতে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে, এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ জাতীয় করনের দাবীতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Saturday, August 2, 2025,
  • 142 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় শতভাগ বোনাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বৃত্তি পরীক্ষায় ধর্ম শিক্ষা ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি অবসর প্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা প্রদানে হয়রানী বন্ধ, কওমী সনদে সরকারি চাকুরী প্রদান, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম জেলা কমিটি।

শনিবার (২ আগস্ট)  সকাল ১০ ঘটিকায় জাতীয় শিক্ষক ফোরাম  পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় শতভাগ বোনাস, বাড়ি  ভাড়া, চিকিৎসা ভাতা, বৃত্তি পরীক্ষার ধর্ম শিক্ষা,
প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি অবসর প্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা প্রদানে হয়রানী বন্ধ, কওমী সনদে সরকারি চাকুরী প্রদান, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন  করেছে শিক্ষকরা।
জেলা জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি মাওঃ মো. সিদ্দিকুর রহমানের উপস্থাপনায়  মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির (বরিশাল) সাংগঠনিক সম্পাদক আর আই এম অহিদুজ্জামান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সিনিয়র সহ- সভাপতি মাও. মুহা. নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ মো. নেছার উদ্দিন, সেক্রেটারি এইচএম আব্দুল হাকিম, জয়েন্ট সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান, সদর
উপজেলা  শিক্ষক ফোরামের  সেক্রেটারি মাওঃ আল আমিন,   জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওঃ মু. আলী হাসান রুহানী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মো: ফেরদাউস খান, ইশা. ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্নদ মিরাজ হোসেন। সমাপনী বক্তব্যে  জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আনসার উল্লাহ আনসারী শিক্ষকদের ন্যায্যদাবী সমূহ অবিলম্বে কার্যকর করার জন্য উপদেষ্টা অবিলম্বে সরকার প্রধানের কাছে জোর দাবী জানান।
মানববন্ধনে অন্যান্য বক্তারা,  এমপিও ভুক্ত শিক্ষকদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যে ভাবে বেতন-ভাতা, বোনাস, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পেয়ে থাকেন  এমপিও ভুক্ত শিক্ষকদেরও সেই রকম সুযোগ- সুবিধা দিতে হবে, বৃত্তি পরীক্ষায় ধর্ম শিক্ষা অন্তর্ভুক্ত করন এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সময়মত অবসর ভাতা প্রদান, কওমী সনদে সরকারি চাকুরী প্রদানের ব্যবস্থা করতে হবে, শিক্ষার সকল ব্যয়ভার রাস্ট্র কর্তৃক বহন করা, ইবতেদায়ী মাদরাসাসহ এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন করার দাবী করেন। বক্তারা শেষে সকল জনগোষ্ঠীর কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন  মাওঃ আবুল হাসান বোখারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট